বিনোদন

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন রেবেল

দুই নারী বন্ধু বিয়ের পর একসঙ্গে বাইরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী বন্ধু বিয়ের পর একসঙ্গে বাইরে হাঁটছেন, হাসি ও আনন্দের মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ৪৪ বছর বয়সী হলিউড অভিনেত্রী রেবেল উইলসন। গত ২৮ সেপ্টেম্বর ইতালিতে ৪০ বছর বয়সী রামোনা আগ্রুমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কমেডিয়ান রেবেল।

বিয়ের খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন অভিনেত্রী রেবেল। তাতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছেন রেবেল-রামোনা। ক্যাপশনে রেবেল লেখেন, ‘বিবাহিত। সারদিনিয়া ২৮.০৯.২৪।’ এরপর সহকর্মী ও নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি।

২০২২ সালের জুন মাসে রামোনা আগ্রুমার সঙ্গে সম্পর্কে থাকার ঘোষণা দেন রেবেল। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে লেখেছিলেন, ‘আমি ভেবেছিলাম, আমি একজন ডিজনি প্রিন্সেসকে খুঁজছি। সম্ভবত, এই সময়ে আমার প্রয়োজন ছিল ডিজনি প্রিন্সেসের।’

২০২২ সালে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে রেবেল জানান, পর্দায় অভিনেত্রী শার্লট গিন্সবার্গের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেন রেবেল। এ কাজ করতে গিয়েই রামোনার সঙ্গে তার পরিচয় হয়।

রেবেল বলেন, ‘শার্লটের সঙ্গে যদি কাজের অভিজ্ঞতা না হতো, তবে হয়তো আমাদের কখনো দেখাই হতো না। এই কাজের অভিজ্ঞতা আমার প্রেম জীবন বদলে দিয়েছে।’ –ইয়াহু

বিষয়:রেবেল উইলসন হলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…