ফুটবল

অভিষেক রাঙালেন এমবাপে, রিয়ালের সুপার কাপ জয়

রিয়ালের এমবাপে ও রোনালদো উল্লাসে ভরা জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের খেলোয়াড় এমবাপে ও রোনালদো জোড়া উদযাপন করছে, ম্যাচে জয় নিশ্চিত করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রিয়াল মাদ্রিদের হয়ে কাইলিয়ান এমবাপের অভিষেক মঞ্চ ছিল উয়েফা সুপার কাপের ফাইনাল। শিরোপা মহারণে অভিষেক রাঙিয়েছেন ফরাসি তারকা। লস ব্লাঙ্কোসদের জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন। তাতেই আটলান্টাকে হেসেখেলেই হারিয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে কার্লো আনচেলত্তির দল।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে আটলান্টাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এমবাপের পাশাপাশি অন্য গোলটি করেছেন ভালভার্দে।

প্রথমার্ধে ভালোই লড়েছিল আটলান্টা। গোল দিতে না পারলেও হজম করতে হয়নি। দ্বিতীয়ার্ধে আর টিকিয়ে রাখতে পারেনি রক্ষণ দেয়াল। ৫৯ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ভালভার্দে।

নয় মিনিট পরেই গোল করেন কাইলিয়ান এমবাপে। তাতেই অভিষেক রাঙান বিশ্বজয়ী তারকা। শেষ অবধি আর গোলের দেখা পায়নি। ২-০ ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে নেয় রিয়াল।

বিষয়:আটলান্টাউয়েফাএমবাপেরিয়াললিড স্পোর্টসসুপার কাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…