জনপদ

প্রকৃত পেশাদার সাংবাদিকরা আজ কোণঠাসা হয়ে পড়ছেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির উপস্থিতিতে, সংবাদ সংগ্রহের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নামধারী ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে প্রকৃত পেশাদার সাংবাদিকরা আজ কোণঠাসা হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির আহমেদ স্বপন।

মঙ্গলবার (৫ মে) রাতে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবাদিকতার মহান পেশাকে ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী মহল এর মর্যাদা ক্ষুণ্ণ করছে, যা দেশের গণমাধ্যম পরিবেশের জন্য উদ্বেগজনক।

তথ্যমন্ত্রী বলেন, পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকা জরুরি। গণমাধ্যমের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে সৎ ও পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর অসৎ ও সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান চিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, এবং সাবেক তথ্য ও বাণিজ্য মন্ত্রী এম শামসুল ইসলামের সন্তান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু।

এছাড়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:তথ্যমন্ত্রী সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…