চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের একের পর এক আক্রমণেও গোলশূন্য প্রথমার্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ পূর্বাহ্ণ ২৯, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে সমস্যার কারণে ৩৬ মিনিট দেরিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধ থাকল গোলশূন্য। রিয়াল মাদ্রিদের জালমুখে ক্রমাগত আক্রমণ করে গেল লিভারপুল, যদিও গোলের দেখা পায়নি। রিয়াল একবার জাল খুঁজে পেলেও অফসাউডে বাতিল হয়েছে সেটি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে রিয়ালের উপর চেপে বসে লিভারপুল। ১৬ মিনিটের মাথায় বক্সের ভেতরে থাকা ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড নিচু ক্রসে বল মোহাম্মেদ সালাহর দিকে বাড়ান। সালাহ চতুর শট নিলেও ঠেকিয়ে দেন ব্লাঙ্কোস গোলরক্ষক থিবো কোর্ত্তোয়া।

পরের মিনিটে আবারও রিয়ালের ত্রাতা কোর্ত্তোয়া। অ্যান্ড্রু রবার্টসনের অ্যাসিস্টে ডান পায়ের দূরপাল্লার শট নিয়েছিলেন থিয়াগো। বল চলে যায় গোলরক্ষকের গ্লাভসে।

ম্যাচের ১৮ মিনিটে সাদিও মানের থেকে বল পেয়ে মোহাম্মেদ সালাহর বাঁ-পায়ের শটে দেয়াল হন কোর্ত্তোয়া।

পরে ২১ মিনিটে কোর্ত্তোয়া রিয়ালকে রীতিমতো মহাবিপদ থেকে উদ্ধার করেন। থিয়াগোর পাসে বল নিয়ে ডান পায়ের বুলেট শটে ভীতি ছড়িয়েছিলেন মানে। কোনরকমে ঠেকালেও বিপদ কাটেনি। পরে ঝাঁপিয়ে পড়ে রিয়ালকে সমূহ বিপদমুক্ত করেন কোর্ত্তোয়া।

ম্যাচের ৩৪ মিনিটে আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে বল পেয়ে হেড করেছিলেন সালাহ। বল সরাসরি চলে যায় কোর্ত্তোয়ার গ্লাভসে।

Reneta

খেলার ৪৩ মিনিটে বেনজেমা গোল করে বসেন, সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ভালভার্দের লং পাসে বেনজেমা বল নিয়ন্ত্রণে নেন। ইব্রাহিমা কন্তে এবং অলরেড গোলরক্ষক অ্যালিসন বেকার বলের দিকে ছুটে যান। ফ্যাবিনহোর হাঁটুতে লাগার পর বল জালে জড়িয়ে দেন বেনজেমা। অফসাইডে থাকায় রেফারি গোল বাতিল করেন। ভিএআরের সাহায্য নিয়েও রিয়াল সেটিকে গোল বানাতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলরেডচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দা নামলো কানের, স্বর্ণপাম জিতলো ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

পরবর্তী

ভিনিসিয়াসের গোলে মাদ্রিদ রাজাদের ঘরে ১৪তম শিরোপা

পরবর্তী

ভিনিসিয়াসের গোলে মাদ্রিদ রাজাদের ঘরে ১৪তম শিরোপা

আনচেলত্তির এই রেকর্ড নেই আর কারও

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT