চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা নামলো কানের, স্বর্ণপাম জিতলো ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ পূর্বাহ্ণ ২৯, মে ২০২২
বিনোদন
A A

অপেক্ষার প্রহর ফুরালো। জানা গেলো প্রাচীন ও ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের বিজয়ীদের নাম। এবারের উৎসবের সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছে সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। ছবিটি পরিচালনা করেছেন রুবেন ওস্টলুন্দ।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

একে একে ঘোষণা করেন বিজয়ীদের নাম। সেরা ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ছাড়াও সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পার্ক চান-উক। তার পরিচালিক ‘ডিসিশন টু লিভ’ ছবিটি এবারের আসরের সবচেয়ে প্রশংসিত ছবিগুলোর একটি।

স্বর্ণপামের পরেই গ্রাঁ পিঁ পুরস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া হয়। এবারের আসরে পুরস্কারটি যৌথভাবে জিতে জিতে নিয়েছে ‘ক্লোজ’ ও ‘স্টার্স অ্যাট নুন’।

গ্রাঁ পিঁ’র মতো এবারের আসরে জুরি পুরস্কারটিও দেয়া হয়েছে দুটি ছবিকে। একটি ‘ই ও’ এবং অন্যটি ‘লে ওট্টো মন্টাগনি’।

কোরিয়ান অভিনেতা সং কাং হো’র হাতে সেরার পুরস্কার

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে ‘বয় ফ্রম হোম’। উৎসবে ‘হলি স্পাইডার’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইরানি অভিনেত্রী জার আমির ইব্রাহিমি এবং ‘ব্রোকার’ এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কোরিয়ান অভিনেতা সং কাং হো।

Reneta

কান চলচ্চিত্র উৎসবের ৭৫ বছর উপলক্ষ্যে ‘টরি এন্ড লকিটা’ ছবির জন্য বিশেষ পুরস্কার পেলেন বেলজিয়ান ভ্রাতৃদ্বয় জ্যাঁ পিয়েরে ও লুক দারদেনে।

৭৫তম কান উৎসবে বিশেষ পুরস্কার

এবছরের উৎসব প্রতিবারের চাইতে কিছুটা যেন আলাদা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল উৎসবের শুরু থেকে পুরোটা জুড়েই। এবছরের কানের মূল প্রতিযোগিতা বিভাগে ছিলো ২১টি ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT