চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে দুই ফুটবলার কিনল রিয়াল-বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবলার, একে অপরের পাশে, ফুটবল মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের জন্য কোচের দায়িত্ব নেয়া জাবি আলোনসো এখন ২০২৫-২৬ মৌসুমের জন্য দল গোছাচ্ছেন। সফলতার জন্য তো বটেই, দলে তৈরি হওয়া কিছু শূন্যতা পূরণেও এবারের দলবদল বাজার থেকে বেশ কিছু কেনাকাটা দরকার হচ্ছে তার। মৌসুম শুরু আগেই রক্ষণে নিজেদের দুর্বলতা কাটাতে বেনফিকার লেফটব্যাক আলভারো ক্যারেরাসের সঙ্গে ৬ বছরের চুক্তি সেরেছে রিয়াল। একই দিনে সুইডিশ উইঙ্গার রুনি বার্ডঘজিকে চার বছরের জন্য দলে নিয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

সোমবার এক বিবৃতিতে কুয়েতে জন্ম নেয়া বার্ডঘজির সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে বার্সা। ১৯ বর্ষী এই স্ট্রাইকার এতদিন ডেনমার্কের এফসি কোপেনহেগেন ক্লাবের হয়ে খেলেছেন। সেখানেই গতি, ফুটবল দক্ষতা ও স্কোরিংয়ের সামর্থ্য দিয়ে নজর কাড়েন বার্সেলোনার। এমনকি তাকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজনও ভাবা হচ্ছে।

ডেনিশ ক্লাবটির হয়ে রুনি ৮৪টি ম্যাচে ১৫টি গোল ও সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও এক গোল। জিতেছেন ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ।

এদিকে, ২২ বর্ষী স্পেনিয়ার্ড লেফটব্যাক ক্যারেরাস একসময় রিয়ালের বয়সভিত্তিক দলে ছিলেন। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দল ও গ্রানাদা ঘুরে দুই মৌসুম ধরে খেলেছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। তাকে ৬ বছরের জন্য দলে নিলেও ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি রিয়াল।

বেনফিকার হয়ে পর্তুগাল প্রিমেইরা লিগে ৩২ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ১০ ম্যাচ। এছাড়া স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২০২৪-২৫ মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স ছিল ক্যারেরাসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারো ক্যারেরাসবার্সেলোনারিয়াল মাদ্রিদরুনি বার্ডঘজিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT