কোর্ত্তয়ার উদযাপনের সমালোচনায় সিমিওনে

Real Madrid and Bayern Munich football players in a tense moment during a match, with one player kneeling on the field. Channel i News – চ্যানেল আই নিউজ
লা লিগায় মাদ্রিদ ডার্বিতে টানটান উত্তেজনার ম্যাচ দেখা গেছে। ১-১ গোলে ড্র ম্যাচে নানা ঘটনার জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন অ্যাটলেটিকোর মার্কাস লরেন্তে। দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণে খেলা ১৫-২০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল।
দ্বিতীয়ার্ধের প্রথমদিকে রিয়াল মাদ্রিদের গোলের পর গোলরক্ষক থিবো কোর্ত্তয়ার অ্যাটলেটিকোর দর্শকদের দিকে তাকিয়ে উদযাপনের সমালোচনা করেছেন ডিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন কোচ তুলে ধরেছেন, যখন তিনি অ্যাটলেটিকোর গোলরক্ষক ছিলেন, রিয়াল মাদ্রিদ দর্শকরা তার দিকে লাইটার ছুঁড়ে মেরেছিল।
৫৪ বর্ষী সিমিওনে কোর্ত্তয়ার উদযাপন নিয়ে বলেছেন, ‘আপনি গোলের উদযাপন করতেই পারেন। কিন্তু দর্শকদের দিকে তাকিয়ে, ওরকম আচরণ করে। এজন্য দর্শকরা শুধু নিজেদের উপর রাগান্বিতই হয়নি, ওই কারণেও রেগেছিল।’
অন্যদিকে পয়েন্ট হারানোয় দলকে হতাশ হতে নিষেধ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা জয়ের খুব কাছেই ছিলাম, কিন্তু এমন হতে পারে। প্রতিপক্ষ খুব শক্তিশালী ছিল। সবসময় ইতিবাচক চিন্তা করি, নেতিবাচক নয়। আমার মনে হয়েছে আমরা লিডারবোর্ডে একটি পয়েন্ট পেয়েছি।’
খেলার ৬৪ মিনিটে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন এডের মিলিতাও। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অ্যাঙ্গেল কোর্রেয়ার গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ।






