চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-আনচেলত্তি বিচ্ছেদে সমঝোতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ফুটবল ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে সোনালী সময় কাটিয়েছেন কার্লো আনচেলত্তি। চলতি মৌসুমটা ভালো কাটছে না লস ব্লাঙ্কোসদের ডাগআউটে। যুগান্তকারী অধ্যায় শেষে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে চলেছেন ইতালিয়ান এই কোচ। ক্লাব ছাড়া নিয়ে রিয়ালের সঙ্গে সমাঝোতায় পৌঁছেছেন আনচেলত্তি।

বছর চারেক আগে জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হন আনচেলত্তি। ২০২৩ সালের ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে চুক্তি মেয়াদ নবায়ন করেন। সেটি ২০২৬ সাল পর্যন্ত চলার কথা ছিল। তবে চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন তিনি। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জিতেছেন আনচেলত্তি।

দায়িত্ব ছাড়া নিয়ে আলোচনা ছিল বেশ কয়েকদিন ধরেই। তবে চুক্তির বাকি সময়ের বাকি সময়ের বেতন, দায়িত্ব এবং প্রস্থানের শর্তাবলী নিয়ে ক্লাবের সঙ্গে তার আলোচনার সময় লেগেছে কিছুটা। এখন সবকিছুই প্রায় ঠিকঠাক, চূড়ান্ত ঘোষণা আসবে লা লিগার মৌসুম শেষ হওয়ার আগেই। ধারণা করা হচ্ছে এল ক্লাসিকোর পরপরই।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, মাদ্রিদের ডাগআউট ছেড়ে আগামী জুনে ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি। একটি এক বছরের প্রাথমিক চুক্তিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের ডাগআউটে থাকবেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুরু থেকেই আনচেলত্তিকে তাদের প্রথম পছন্দ হিসেবে রেখেছিল। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ব্রাজিল দলের ডাগআউটে দেখা যেতে পারে আনচেলত্তিকে। ব্রাজিল ছাড়াও সৌদি আরবের বড় ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি।

আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে কে আসবেন, তা নিয়ে চলছে আলোচনা। ক্লাবের বাইরে থেকে সবচেয়ে আলোচিত নাম বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ক্লাবের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি, কাস্তিয়া কোচ রাউল গঞ্জালেস এবং হুভেনিল এ দলের কোচ আলভারো আরবেলোয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিব্রাজিলরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT