অর্থনীতি

আশুলিয়ায় খুলছে পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছে শ্রমিকরা

শ্রমিকরা আশুলিয়ায় পোশাক কারখানায় কাজে যোগ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় শ্রমিকরা নতুন করে পোশাক কারখানায় কাজে যোগ দিচ্ছেন, রাস্তায় মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানা। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দল বেধে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।

উৎপাদন কার্যক্রমে যেন কোন ধরনের সমস্যা না হয় সেজন্য কারখানা কর্তৃপক্ষ সবধরনের পদক্ষেপ নিয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে সেনাবাহিনী পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে।

এদিকে, সাভারে সকল তৈরি পোশাক কারখানায় কার্যক্রম পুরোমে উৎপাদন চলছে। সাভারের তৈরি পোশাক কারখানার গুলোর সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহারা বসিয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে, বিভিন্ন দাবিতে টানা ১৫ দিনেরও বেশি দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। এ সময় কিছু কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। কিন্তু যে সমস্ত পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে রেখেছে, শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না সে সব পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে।

বিষয়:শ্রমিক অসন্তোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…