চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন থাকবে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের আবহাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির বাধায় ভেস্তে গেছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা। দীর্ঘসময় টানা বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। সে কারণে দ্বিতীয় দিনে রাওয়ালপিন্ডির আবহাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে। তাতে অবশ্য সুখবরই আছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই ভেন্যুটিতে। নির্ধারিত সময়ে শুরু হতে পারে দ্বিতীয় টেস্টের লড়াই।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টটি গড়ানোর কথা ছিল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা)। বৃষ্টির কারণে টসও গড়ায়নি। স্থানীয় সময় দুপুর ১২টার আগে বৃষ্টি থামলেও মাঠের কন্ডিশন খেলার উপযোগী না থাকায় প্রথমদিনের খেলা পণ্ড হয়ে যায়।

শনিবারের আবহাওয়া নিয়ে আকুওয়েদারের পূর্বাভাস বলছে, রাওয়ালপিন্ডির আবহাওয়া শুক্রবারের চেয়ে ভিন্ন থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন অতিরিক্ত গরম থাকতে পারে রাওয়ালপিন্ডিতে। সকালে খেলা শুরু হওয়ার সময় সেখানকার তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দিন যত গড়াবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে একইমাঠে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনের অর্ধেক সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরে অবশ্য ৪১ ওভার খেলা হয় দিনটিতে। ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নামবে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াবাংলাদেশ-পাকিস্তান টেস্টবৃষ্টিরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT