চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে ১৮৫ চাই বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুটা করেছিলেন হাসান মাহমুদ, পরে যোগ দেন তাসকিন আহমেদ। দ্রুত তাদের সঙ্গী হয়ে আসেন নাহিদ রানা। তোপ দাগাতে দাগাতে আবার ফিরে আসেন হাসান। তিন পেসারের বোলিং তোপে শেষপর্যন্ত সব উইকেট হারিয়ে ১৭২ রানে থেমেছে পাকিস্তান। তাদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৫ রানের।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২৬২ রান করে বাংলাদেশ।

প্রথম ইনিংস থেকে ১২ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসের রানের সাথে সেটি যোগ করে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াল ১৮৫। বাংলাদেশের সামনে রয়েছে চতুর্থ দিনের শেষ সেশন ও পঞ্চম দিনের পুরোটা।

Banglabid

বাংলাদেশের হয়ে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন হাসান।  ৪৪ রান দিয়ে আরেক পেসার নাহিদ নিয়েছেন ৪ উইকেট। তাসকিন নিয়েছেন এক উইকেট।

চতুর্থ দিনে বোলিংয়ে বাংলাদেশকে সাফল্য পেতে শুরুতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরোধ ভাঙার পর মিলেছে একের পর এক সাফল্য।

দিনের শুরুতে থিতু হয়ে যাওয়া ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সেটির পরপরই শান মাসুদকে ফেরান নাহিদ রানা। দলীয় ফিফটি পেরোতেই আঘাত হানেন নাহিদ। শান মাসুদ আউট হওয়ার আগে করে যান ২৮ রান।

Reneta

বেশি সময় টিকে থাকতে পারেননি বাবর আজমও। ১১ রান করে তারকা ব্যাটার ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের সময় পঞ্চম ও ৮১ রানের সময় ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল।

লাঞ্চ বিরতির পর আরেকটি সাফল্য আসে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান আউট হলে। লিটনের হাতে ক্যাচ দিয়ে ৭৩ বলে ৪৩ রান করে ফিরে যান রিজওয়ান।

রিজওয়ানের পরের বলে মোহাম্মদ আলীকেও আউট করেন হাসান। স্লিপে ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। হাসান দুই উইকেট নিয়েছেন ওই ওভারের শেষ দুই বলে। পরের ওভারের প্রথম বলে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি। বাংলাদেশের হয়ে টেস্টে কেবল অলক কাপালি ও সোহাগ গাজীর হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপদ্বিতীয় টেস্টনাহিদবাংলাদেশ-পাকিস্তানমিরাজরাওয়ালপিন্ডিলিটনলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ

পরবর্তী

চলতি বা আগামী মাসে বাজেট পর্যালোচনা হতে পারে: অর্থ উপদেষ্টা

পরবর্তী
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগ বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বা আগামী মাসে বাজেট পর্যালোচনা হতে পারে: অর্থ উপদেষ্টা

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রোগীদের ভিড়, বহির্বিভাগ বন্ধ থাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ চালু হলেও বন্ধ বহির্বিভাগ

সর্বশেষ

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT