সাংসদ সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যু

ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মা মাকসুদা খানম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মাকসুদা খানম তিন সন্তান রেখে গেছেন। বড় ছেলে ইমরান ওমর একজন বিশিষ্ট ব্যবসায়ী, দ্বিতীয় মেয়ে আফসানা খানম রুবি অস্ট্রেলিয়া প্রবাসী এবং ছোট ছেলে আলহাজ্ব সালমান ওমর রুবেল ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য।
মঙ্গলবার (১২ অক্টোবর) জোহরের নামাজ শেষে ময়মনসিংহ শহরের বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাটে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





