অর্থনীতি

কাঁচা মরিচ ও টমেটো আমদানি হচ্ছে

বাজারে তাজা কাঁচা মরিচ ও টমেটো বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে তাজা কাঁচা মরিচ ও টমেটো বিক্রির জন্য সাজানো হয়েছে, ক্রেতারা কেনাকাটা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে। সোমবার থেকে এ অনুমতি দেওয়া হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি বাজারে এ দুটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি রবিবার সকাল থেকে দেওয়া হচ্ছে। রবিবার সারা দিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে।

অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিষয়:কাঁচা মরিচ টমেটো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…