প্রবাস সংবাদ

টরন্টোতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে “রবিপ্রণাম” অনুষ্ঠিত

রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নৃত্য পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টরন্টোর নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববরেণ্য বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’। এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে ছিল মনোজ্ঞ আলোচনা। একই সাথে ছিল কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন।

রবিচর্চা এর প্রধান উদ্যোক্তা ডা. সঞ্জীব মুখার্জী স্বাগত ভাষণ দেন। আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় বলেন এবং গবেষক সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন যে নন্দিত শিল্পীরা তারা হলেন- শাহজাহান কামাল, ড. মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া, মিতুল দত্ত এবং অনিন্দ্য ব্যানার্জী।

কবির কাব্য থেকে আবৃত্তি করেন জনপ্রিয় বাচিকশিল্পী শেখর ই গোমেজ এবং মুনিমা শারমিন। একক নৃত্য পরিবেশনায় ছিলেন দেবলীনা বসাক। এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরাঞ্জলির কিশোরবয়সী শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করেন পারমিতা রায় ও দল।

দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে সকল অংশগ্রহণকারীকে সম্মাননা প্রদান করা হয়।

বিষয়:টরন্টো রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…