চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের মন্তব্যের পর মুখ খুললেন ভারতের কোচও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের কোচের মুখের ছবি, স্টোকসের মন্তব্যের পর মুখ খুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে রাঁচির পিচ দেখে বিষ্ফোরক মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেছিলেন, রাঁচির পিচের মতো কিছু ‘কখনও দেখেননি’। এ নিয়ে এবার মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাথোর। পিচে ফাটল থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতীয় গণমাধ্যমে রাথোর বলেছেন, ‘প্রতিবার ভারতে খেলতে আসার পর পিচ নিয়ে এমন একটি প্রশ্ন থাকে, এটি একটি সাধারণ ভারতীয় উইকেট, ফাটল আছে, এই উইকেটে সবসময় ফাটল থাকে।’

‘এ পিচে টার্ন থাকবে, কিন্তু কতটা এবং কোথায় টার্ন হবে তা নিশ্চিত জানি না। কিন্তু আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। সত্যি কথা বলতে প্রতিটি ম্যাচই টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ।’

এর আগে থ্রি লায়ন্সদের অধিনায়ক বেন স্টোকস পিচ দেখে বলেছেন, ‘এমন পিচ আগে কখনও দেখিনি। সেখানে কোনো ধারণাই পাইনি, সুতরাং জানি না কী হবে। যদি বিপরীত প্রান্তের একপাশে তাকান, সেখান থেকে যা দেখতে অভ্যস্ত, ভারতে বিশেষ করে সেটা ভিন্ন দেখায়। গ্রিনরুম থেকে দেখলে সবুজ এবং ঘাসযুক্ত মনে হয়, তারপর সেখানে গিয়ে ভিন্ন লাগে, কিছু ফাটলও রয়েছে।’

পেসার বুমরাহ’র না খেলার ব্যাখায় রাথোর বলেছেন, ‘বুমরাহ সত্যিই ভালো বোলিং করেছে এবং মন দিয়ে এবং চেষ্টা করেছে। গত তিন ম্যাচে তার উপর অনেক চাপ ছিল, সে কারণে তাকে খেলানো খুব একটা যুক্তিযুক্ত নয়। ভবিষ্যতে আমাদের সে সূচি রয়েছে এবং সাথে আইপিএল সেজন্য তাকে বিরতি দেয়া উচিত বলে সংশ্লিষ্ট প্রত্যেকেই অনুভব করেছিলেন। অন্যথায় তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন।’

ভারতীয় দলে খুব বেশি পরিবর্তন নেই, অপরিবর্তিত দল নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। দলে থাকা লোকেশ রাহুল যিনি ‘কোয়াড্রিসেপস পেইনে’ ভুগছেন, চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়েছেন। শেষ টেস্টে ধর্মশালায়ও তার খেলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন সাবেক নির্বাচক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবুমরাহভারতরাঁচিরাথোররাহুললিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT