চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

গত কয়েক বছর ধরেই জল্পনার শেষ নেই ভারতীয় দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানাকে নিয়ে। তারা নিজেরা সম্পর্কের কথা সরাসরি কবুল না করলেও, বিভিন্ন সময়ে তাদের দেওয়া ‘ইঙ্গিত’ অনুরাগীদের মনে কৌতূহল জিইয়ে রেখেছিল।

অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভাইরাল হয়েছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র। দীর্ঘদিন ধরেই খবর ছিল যে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তিগত অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। তবে বিয়েটি হবে খুব সীমিত পরিসরে—পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের হাতে গোনা কিছু মানুষই থাকবেন অতিথির তালিকায়।

খবর অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। বিশেষত্ব হলো বিয়ের সব আনুষ্ঠানিকতায় থাকবে তেলুগু ও কুর্গি দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন।

Banglabid

তবে সম্প্রতি রেডিট-এ ভাইরাল হওয়া একটি বিয়ের কার্ড বলছে অন্য কথা। কার্ডের তথ্য অনুযায়ী, বিয়ের মূল অনুষ্ঠান ফেব্রুয়ারির ২৬ তারিখে হলেও, তাদের জমকালো ওয়েডিং রিসেপশন বা প্রীতিভোজের আসর বসবে আগামী ৪ মার্চ!

হায়দরাবাদের অভিজাত তাজ কৃষ্ণা হোটেলে এই রিসেপশন আয়োজিত হবে বলে জানা গেছে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগত ও রাজনীতির বহু দিকপাল। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো বড় বড় নাম।

বলিউড ও দক্ষিণী তারকাদের বিয়ের ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রির চল এখন বেশ জনপ্রিয়। শোনা যাচ্ছে, এক নামী ওটিটি প্ল্যাটফর্ম থেকে বিজয় ও রাশমিকাকে তাদের বিয়ের ফুটেজের জন্য বিপুল অর্থের অফার দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই জুটি। তাই সেই লোভনীয় প্রস্তাব তারা সোজাসাপ্টা ফিরিয়ে দিয়েছেন।

Reneta

২০২৫ সালের অক্টোবর মাসে হায়দরাবাদে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই ভক্তরা প্রহর গুনছিলেন কবে বাজবে বিয়ের সানাই। ভাইরাল হওয়া কার্ডের ছবিতে দেখা যাচ্ছে, বিজয় নিজের ও রাশমিকার পক্ষ থেকে অতিথিদের এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে অনুরোধ জানিয়েছেন। যদিও এই কার্ডের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত বিজয় বা রাশমিকা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি, তবুও অনুরাগীরা এখন থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দেবরাকোন্ডাবিয়ের কার্ডবিয়ের নিমন্ত্রণপত্ররাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT