আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টিতে আবারও শীর্ষে উঠেছেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ। ভারত সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন দুইয়ে নেমে গেছেন।
২০২৩ সালের শেষদিকে রশিদ শীর্ষে উঠেছিলেন। প্রায় একবছর শীর্ষে থাকার পর ২০২৪ সালের ক্রিসমাসের আগে তাকে সরিয়ে শীর্ষে ওঠেন আকিল। ভারতের বরুণ চক্রবর্তী ২৫ ধাপ উন্নতি করে সেরা দশে ঢুকেছেন। তার বর্তমান অবস্থান পাঁচে। ১৩ ধাপ উন্নতি করে ছয়ে উঠে এসেছেন জফরা আর্চার। বাংলাদেশের মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসন ও হাসান মাহমুদসহ সবার অবনতি হয়েছে।
ব্যাটিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। একধাপ উন্নতি করে দুইয়ে উঠে এসেছেন তিলক ভার্মা। তাওহীদ হৃদয়ের একধাপ উন্নতি হলেও অবনতি হয়েছে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের।
টেস্ট বোলিংয়ের শীর্ষে আছেন জাসপ্রিত বুমরাহ। চারধাপ উন্নতি করে সেরা পাঁচে পাকিস্তানের নোমান আলী। সাজিদ খান দুধাপ উন্নতি করে ২১এ। তবে ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ১৬ ধাপ উন্নতি করে ২৫এ এসেছেন। ব্যাটিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট।
ওয়ানডেতে চারধাপ উন্নতি করে তিনে উঠেছেন শ্রীলঙ্কার মাহেশ থিকশানা। তিনধাপ উন্নতি করে সেরা নয়ে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। বোলিংয়ে বাংলাদেশের কারও উন্নতি বা অবনতি হয়নি।








