ক্রিকেট

বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ালেন রশিদ খান

বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ানো রশিদ খান, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার রশিদ খান বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ত্রয়োদশ আসরে খেলবেন না। পিঠের চোটের কারণে ২৫ বর্ষী ক্রিকেটারকে অস্ত্রোপচার করাতে হবে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও অস্ত্রোপচারের জন্য তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

রশিদের না খেলা প্রসঙ্গে বিবৃতিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স বলেছে, পিঠের ইনজুরির কারণে আসন্ন বিগ ব্যাশ লিগ থেকে রশিদ নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার প্রয়োজন।

স্ট্রাইকার্স ক্রিকেটের মহাব্যবস্থাপক টিম নিলসেন জানান, আসন্ন বিগ ব্যাশে রশিদের বদলি কে হবেন, এ ব্যাপারে স্ট্রাইকার্স এখনো ঘোষণা দেয়নি। বিকল্পগুলো দেখে এরপর সিদ্ধান্ত নেয়া হবে।

‘রশিদ স্ট্রাইকার্সের একজন প্রিয় সদস্য, যিনি আমাদের সাথে সাত বছর ধরে আছেন। তাই এবারের গ্রীষ্মে তাকে আমরা তার অনুপস্থিতি অনুভব করবো। রশিদ অ্যাডিলেড এবং স্ট্রাইকার্সকে ভালোবাসে। আমরা জানি তিনি বিগ ব্যাশ লিগ খেলতে কতটা ভালোবাসেন।’

অ্যাডিলেড স্ট্রাইকার্স আগামী মৌসুমের জন্য আফগান লেগস্পিনারকে ধরে রাখার চেষ্টা করবে বলেও জানিয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে বিবিএলে অভিষেক হওয়ার পর তিনি ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে, ৬.৪৪ ইকোনমি রেটে ৯৮ উইকেট নিয়েছেন।

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে রশিদ খান ১১ উইকেট নেন। আফগানিস্তানের পক্ষে তিনি ছিলেন সবচেয়ে বেশি উইকেট শিকারি।

বিষয়:অ্যাডিলেড স্ট্রাইকার্স আফগানিস্তান বিগ ব্যাশ লিগ বিবিএল রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…