চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ম্যাচে অসঙ্গতি, শাস্তি পেলেন রশিদ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে ফাইনালে উঠার লড়াইয়ে। তার আগে আইসিসির শাস্তির সম্মুখীন হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

বাংলাদেশ ম্যাচে মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মেরেছিলেন রশিদ। সে কারণে তিরস্কৃত হওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি পেয়েছেন তারকা অলরাউন্ডার।

বুধবার বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছিল আফগানিস্তান। ইনিংসের শেষ ওভারে দুই রান নেয়ার চেষ্টায় প্রায় স্ট্রাইক প্রান্তে দৌড়ে গিয়েছিলেন রশিদ। তবে সঙ্গী করিম জানাত এক রানের বেশি নিতে চাননি। সতীর্থের অসম্মতি দেখে রশিদ মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন আফগান অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, রশিদের আচরণে প্লেয়ারদের কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা লঙ্ঘন হয়েছে। যেখানে বিপজ্জনকভাবে কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি জায়গায় বল বা অন্য কোনো সরঞ্জাম ছুঁড়ে মারার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ম্যাচ রেফারির দেয়া সাজা মেনে নেয়ায় কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রশিদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৃহকর্মী থেকে বিধায়ক, বিজেপির টিকিটে জিতে আলোচনায় কালিতা মাজি

মে ৫, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, শীঘ্রই চার্জশিট

মে ৫, ২০২৬

তাহের-হাদির গোলে কোয়ার্টারে চ্যানেল আই

মে ৫, ২০২৬

বৈশ্বিক ইস্যুতে প্রভাবশালী প্রতিবেদনের জয়, পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT