বিনোদন

দারুণ কিছুর স্বপ্নেই প্রযোজনায় রাসেল সৈয়দ

রাসেল সৈয়দ সিনেমার প্রযোজনা সংক্রান্ত আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেল সৈয়দ একটি সিনেমার প্রযোজনা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করছেন, পটভূমিতে কিছু প্রযুক্তি ও কর্মীরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটা সিনেমার সৃজনশীল শিল্প, বাণিজ্য ও নির্মাণ- সবকিছুতেই সমান্তরালভাবে জুড়ে থাকেন প্রযোজক। বাংলাদেশে সিনেমার মতো মাধ্যমে প্রযোজক কখনোই তারকা হয়ে উঠেন না। তাই প্রযোজক তুলনামূলক কম লাইমলাইট পাওয়া ব্যক্তি। কিন্তু সিনেমার জন্য ভালোবাসা আর দারুণ কিছু করার স্বপ্ন থেকেই এই পেশা’ই বেছে নিয়েছেন তরুণ প্রযোজক রাসেল সৈয়দ।

এরইমধ্যে বেশ কিছু ওয়েব ফিল্ম ও সিরিজ প্রযোজনা করে সম্প্রতি তিনি এই মাধ্যমে মানুষের নজর কেড়েছেন। তার প্রযোজিত অন্যতম কাজগুলোর একটি হচ্ছে ওটিটিতে মুক্তি পাওয়া ‘পুনর্মিলনে’। মিজানুর রহমান আরিয়ানের লেখা ও পরিচালিত এই ওয়েব ফিল্মটি চরকির প্রযোজনা হলেও নির্বাহী প্রযোজক হিসেবে মূখ্য ভূমিকায় ছিলেন রাসেল সৈয়দ।

এর জন্য চরকি কার্নিভালে সেরা ওয়েব ফিল্মের মনোনয়নও পেয়েছে ‘পুনর্মিলনে’। তারও কিছুদিন আগে চরকিতে মুক্তি পাওয়া দেশের প্রথম ডার্ক কমেডি থ্রিলার ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’, এটিরও নির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলেছেন রাসেল। চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ারের মতো তারাকাদের নিয়ে নির্মিত ওয়েব সিরিজটিও দারুণভাবে গ্রহণ করেছে দর্শকরা।

সাম্প্রতিক কাজের কথা উল্লেখ করে প্রযোজনায় জন্য কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন রাসেল? এমন প্রশ্নে তরুণ এই প্রযোজক জানালেন, ‘ভবিষ্যতে এমন সিনেমা প্রযোজনা করতে চাই যা, যা সব শ্রেণীর মানুষের মনে জায়গা করতে পারবে।’

একই সময়ে উল্লেখ করতে ভুললেন না ওটিটির কথাও। জানালেন, ওটিটি এখন অডিও-ভিস্যুয়াল মিডিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। ফিচার ফিল্মের বাজারও বড় হচ্ছে। অন্য দেশের সিনেমাও দেশের বাজারে ভালো ব্যবসা করছে। তেমনি আমি চাই বাংলাদেশের সিনেমা অন্য দেশের বাজারে ব্যবসা করুক।

বিষয়:ওটিটি প্রযোজনা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…