চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১২, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে আনাছ আলী সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত সুমন রুপসা থানার আইচগাতী এলাকার আলমগীর হোসেনের ছেলে।

এর আগে শনিবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ওই ছাত্রীর মা। ওই মামলায় রোববার দুপুরে সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, ভিকটিম কিশোরী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাঁটতে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে সহযোগীদের নিয়ে সুমন তাকে অপহরণ করে। পরে সুমন তার এলাকা খুলনার রাজাপুর এলাকায় কিশোরীকে নিয়ে যায়। এরপর তার ইচ্ছের বিরুদ্ধে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনার আইচগাতী ইউনিয়নের রাজাপুর থেকে কিশোরীকে উদ্ধার ও সুমনকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, অপহরণ ও ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধষর্ণলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT