চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’ এর রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
পুষ্পা ২ সিনেমার চরিত্রের দুটি ছবি, একে অপরের পাশে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। ছবিটি মুক্তির পর থেকেই এমন সব বিস্ময়কর কাজ করেছে যা বলিউডের বড়-বড় সুপারস্টারদের ছবি করতে পারেনি!

গেল বছরের শেষে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২’ বক্স অফিসে যে ঝড় তুলেছিলো, তার পরে মনে হয়েছিল যে সম্ভবত কেউ এই ছবির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিটি সেটিকেও পিছনে ফেলে দিয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির গ্রাফ উঠে গেল এবং ভেঙে দিল ‘পুষ্পা ২’-এর রেকর্ড। ভারতীয় বক্স অফিসে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২’র সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রবিবার এটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। এরপর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের ছবি মুক্তি পেলেও সেই রেকর্ড ভাঙতে পারেনি।

কিন্তু এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিটি আয়ের ক্ষেত্রে সেই কাজই করেছে, যা কেউ আশা করেনি। ‘ধুরন্ধর’ দ্বিতীয় রবিবার ৫৮ কোটি টাকার ব্যবসা করে এই রেকর্ডটি ভেঙেছে এবং এই ক্ষেত্রে এক নম্বরে এখন এই সিনেমাটি।

শুধুমাত্র ভারতে আয়ের কথা বললে, ধুরন্ধর প্রেক্ষাগৃহে ১০ দিনে ৩৫১.৬১ কোটি টাকা আয় করেছেন। দ্বিতীয় সপ্তাহান্তে, ছবির মোট সংগ্রহ ১১১ কোটি টাকা হয়েছে।ফলে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই ছবিটি এখন সেরার তালিকায় প্রথম সিনেমা হয়ে উঠেছে।

ভক্তদের পাশাপাশি বাণিজ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন যে, ছবিটি শিগগিরি ৫০০ কোটির ক্লাবে যোগ দেবে। বলিউডে এবছর বড় কোনো সিনেমার মুক্তি না থাকায় এটি বড়দিন এবং নববর্ষের ছুটির সম্পূর্ণ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।- ইকোনমিক টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ধুরন্ধর'আল্লু অর্জুনপুষ্পা ২বলিউড সিনেমারণবীর সিংরেকর্ড ভাঙল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT