চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুরাদনগরে ট্রিপল মার্ডার: মোবাইল চুরি থেকেই খুন

পাওয়া যায়নি রাজনৈতিক সংশ্লিষ্টতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশে বিরোধ থেকেই হামলা চালানো হয় বলে জানিয়েছে র‍্যাব। এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কিছু লোক হামলা চালিয়ে ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন রুবির মেয়ে রুমা আক্তার (২৮)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতে নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় ৩৮ জনের নামে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। ফলে শুক্রবার রাতে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মামলার ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া (৫৫), ৫ নম্বর আসামি রবিউল আওয়াল (৫৫), ৩৩ নম্বর আসামি দুলাল (৪৫) ও তাদের সঙ্গে ঘটনায় ‘জড়িত’ আতিকুর রহমান (৪২), বায়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪)। এর আগে শুক্রবার রাত কুমিল্লার মুরাদনগরের আকবপুর এলাকা থেকে সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬) নামে দুইজনকে আটক করে থানায় সোপর্দ করে সেনাবাহিনী।

ছয়জনকে গ্রেপ্তারের বিষয় জানাতে শনিবার সন্ধ্যায় ঢাকার কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনার সূত্রপাত হয় ১ জুলাই একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে। বোরহান নামে একজন স্থানীয় এক স্কুল শিক্ষকের একটি মোবাইল চুরি করেন। সেই ঘটনাকে নিয়ে এলাকায় চোরকে মারধর করা হয়। সেটাকে নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরের ঘটনা।’

‘এলাকাবাসী লোকজন ধরে বোরহানকে অনেক মারধর করে, মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয়। এখন এই বোরহান কোথায় সেটার ট্রেস এখনো নেই,’ যোগ করেন তিনি।

Reneta

এর প্রেক্ষিতে বোরহানের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন জানিয়ে তিনি বলেন, ‘বোরহানের বাড়ি রুবির মেয়ে নিহত জোনাকির স্বামী মনির হোসেনের বাড়ির পাশে। এ হিসেবে বোরহানের বাবা রুবির কাছে সাহায্য চান যখন বোরহান চুরি করার পর ধরা পড়ে।’

পরে বোরহানকে যখন পাওয়া যাচ্ছে না, সাহায্য চাওয়া হলে রুবিও বিষয়টার সঙ্গে যুক্ত হন। বাচ্চু মেম্বারের নেতৃত্বে চুরির  ঘটনাকে সালিশের মাধ্যমে নিস্পত্তি করা হয়। সেহেতু বাচ্চু মেম্বার ও বরিউলসহ চরজনের বিরুদ্ধে বোরহানের বাবা জসীম অভিযোগটি করেন। ফলে যারা সালিশ করেছে তারা ক্ষিপ্ত হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘২ জুলাই বিষয়টা সালিশ করে নিস্পত্তি করার চেষ্টা করা হয়। গ্রাম পর্যায়ে একটা মিটিংও করা হয়। কিন্তু নিস্পত্তি হয় না। পরে রাতে একটা পরিকল্পনা করা হয় যে, রুবি আক্তারের পরিবারকে শায়েস্তা করা হবে।’

রাতে রুবির ছেলে রাসেলকে ফোন করে ‘তোর বংশ নির্বংশ’ করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। সে অনুযায়ী ৩ জুলাই সকালে এলাকার চেয়ারম্যানসহ আরও কিছু ব্যক্তি বাচ্চু মেম্বর, রবিউল ভোরে আসেন।

র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন,  ‘সকালে একটা জমায়েত হলে রুবি ও তার মেয়েকে ডাকা হয়, বাগবিতণ্ডা একপর্যায়ে তাদের গায়ে হাত দেওয়া হয়। হাতাহাতির ঘটনা থেকে এই ন্যক্যারজনক ঘটনা ঘটে।’

নিহত রুবির নামে ১১টা ও ছেলে রাসেলের নামে ৯টা মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসাজস আমরা পাইনি। মোবাইল চুরি, থানায় অভিযোগ করা নিয়েই এ ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল কার্যক্রম চলমান আছে। যারা ইন্ধন দিয়েছে তাদের গ্রেপ্তার, অভিযান কার্যক্রম অব্যাহত আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৬মুরাদনগর ট্রিপল মার্ডারর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের: নাহিদ ইসলাম

পরবর্তী

রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে

পরবর্তী

রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে

এক যুগ পর শান্তর রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT