চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-টেইলরের রেকর্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর

গ্লোবাল সুপার লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুর ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

GEORGETOWN, GUYANA - DECEMBER 06: Captain of Rangpur Riders, Nurul Hasan lifts the ExxonMobil Guyana Global Super League T20 trophy after winning the ExxonMobil Guyana Global Super League T20 Final between Victoria and Rangpur Riders at Providence Stadium on December 06, 2024 in Georgetown, Guyana. (Photo by Ashley Allen - GSLT20/Global Super League via Getty Images)

গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। শনিবার ভোরে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচসেরার সাথে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন দলটির ওপেনার সৌম্য সরকার।

ফাইনালে টসে জিতে আগে ব্যাট করা রংপুর রাইডার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলর রেকর্ড গড়েছেন। দুজনে ৮৪ বলে তুলেছেন ১২৪ রান, যা রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ওপেনিং জুটিটি ভেঙেছে জহিরুল ইসলাম ও সৌম্য সরকারের  আগের গড়া ১০২ রানের রেকর্ড। আসরে সর্বোচ্চ ১৮৮ রান করেছেন সৌম্য। ১৪টি ক্যাচ নিয়ে রংপুরের সর্বোচ্চ ১৩ ক্যাচের রেকর্ডে নাম থাকা মোহাম্মদ নবীর রেকর্ডও ভেঙেছেন সৌম্য।

টসে জিতে আগে ব্যাটে নামা সোহানের দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে আসরে নিজেদের সর্বোচ্চ ১৭৮ রান। ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য সরকার। তার সঙ্গী স্টিভেন টেইলর ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে আউট হন। বাকিদের আসা-যাওয়ায় ১৭৮ গিয়ে থামে রংপুর। ভিক্টোরিরার তিন বোলার নেন একটি করে উইকেট।

Banglabid

জবাবে নেমে ভিক্টোরিয়া অলআউট হয় ১২২ রানে, প্রথম আসরে চ্যাম্পিয়নের তকমা পায় রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জো ক্লার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে অপর ওপেনার ব্লেক ম্যাকডোনান্ডের থেকে। হারমিত সিং নেন ৩ উইকেট। তিন স্পিনার শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন। কামরুল ইসলাম রাব্বি নেন একটি উইকেট।

বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ দল নিয়ে উইন্ডিজে বসেছিল গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। আসরের প্রথম দুই ম্যাচে হেরে বাদ পড়ার শঙ্কা জেগেছিল রংপুরের। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠে দলটি, পরে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়ে ফিরছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিক্টোরিয়ামেহেদীরংপুরলিড স্পোর্টসসাইফসৌম্য. টেইলর
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT