ক্রিকেট

বিপিএল খেলতে এলেন রাসেল-নারাইন

রাসেল ও নারাইন বিমানবন্দরে দেখা যাচ্ছে, দুজনই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে রাসেল ও নারাইন, দুজন ক্রিকেটার, একসাথে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের সেপ্টেম্বরে আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে নিজেদের শিবিরে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের প্লে-অফের আগেই চট্টগ্রাম পর্বে তারা যোগ ইতিমধ্যে দিয়েছেন। নিজেদের মিডিয়া গ্রুপে খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টি খেলায় বিপিএলের শুরুতে যোগ দিতে পারেননি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই ফেরিওয়ালা। এবার অবশ্য এ দুই ক্যারিবীয়ানকে গ্যালারিতে বসে এ দেশের দর্শকরা দেখতে পাবেন।

আগামী সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লার ডেরায় রাসেল ও নারিনকে দেখা যাবে। ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলটির প্লে-অফে খেলা একপ্রকার নিশ্চিত। লিগপর্বে দলটির হাতে বাকি আছে আরও তিন ম্যাচ। শেষের ধাপের পুরোটাই খেলবেন রাসেল-নারাইন জুটি।

বিপিএলের দশম আসরে সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করেছে সাকিব-সোহানদের রংপুর রাইডার্স।

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম পর্ব বিপিএল রংপুর রাইডার্স রাসেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…