চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৫
জনপদ, রংপুর
A A

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠিত করা, শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে গঠিত হয়েছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এলামনাই এসোসিয়েশন। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি।

চলতি বছরের ২৪ জানুয়ারি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনটি প্রতিষ্ঠা হয়। সেদিন তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়সীমার মধ্যেই সংগঠনের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করে আজ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। কমিটির সকল তথ্য সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. আসাদুল্লাহ গালিব। সকলের আশাবাদ, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কর্মমুখী হয়ে উঠবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নবগঠিত কমিটির সদস্যদের পূর্ণ পরিচিতি ও ছবি সংবলিত একটি স্মরণিকা প্রকাশ করা হবে। এটি শুধু একটি সংগঠনের সূচনা নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত, সামাজিক ও মানবিক কল্যাণে অবদান রাখার লক্ষ্যে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT