রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশন অফিসে এই তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর।







