চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার সারাদেশে উদীচীর রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ৭ জানুয়ারি সারাদেশে একযোগে রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্ত-এর জন্মবার্ষিকী উপলক্ষে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭ জানুয়ারি সকাল ১১টায় সারাদেশে উদীচীর সকল জেলা সংসদের উদ্যোগে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় ৫টি বয়সভিত্তিক বিভাগে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা। এগুলো হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (ক বিভাগ), ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (খ বিভাগ), নবম থেকে দশম শ্রেণি (গ বিভাগ), একাদশ থেকে দ্বাদশ শ্রেণি (ঘ বিভাগ) এবং উন্মুক্ত (ঙ বিভাগ)।

প্রতিযোগিতার জন্য যেসব লেখা নির্বাচন করা হয়েছে সেগুলো হলো ক বিভাগের জন্য সত্যেন সেন রচিত ‘এটম বোমা’ এবং কাজী নজরুল ইসলামের ‘পুতুলের বিয়ে’ নাটক। খ বিভাগের জন্য সত্যেন সেনের ‘লালগরুটা’ গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্প। গ বিভাগের জন্য রয়েছে রণেশ দাশগুপ্ত-এর ‘মাল্যদান’ গল্প এবং কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ প্রবন্ধ। ঘ বিভাগের জন্য রণেশ দাশগুপ্ত রচিত ‘রহমানের মা’ গল্প এবং সোমেন চন্দ-এর ‘ইঁদুর’ গল্প। এছাড়া, ঙ বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে অধ্যাপক বদিউর রহমান রচিত ‘বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও গ্রহণ’ এবং অধ্যাপক যতীন সরকার রচিত ‘বাঙালির লৌকিক ঐতিহ্যে সমাজতান্ত্রিক উপাদান’ প্রবন্ধ দুটি। সবগুলো লেখা সংকলন করে ‘মননের পাঠশালা’ নামের একটি বই এরই মধ্যে সারাদেশে উদীচীর জেলা সংসদগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

৭ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আগামী ১৫ জানুয়ারি রণেশ দাশগুপ্ত-এর জন্মদিনে জেলা পর্যায়ে প্রতিটি বিভাগের প্রথম তিনজন বিজয়ীকে অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার দেয়া হবে। এরপর তাদের খাতা পাঠিয়ে দেয়া হবে উদীচী কেন্দ্রীয় সংসদের কাছে। সেগুলো যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ে প্রতিটি বয়সভিত্তিক বিভাগের তিনজন করে বিজয়ী নির্ধারণ করা হবে। তাদেরকে আগামী ৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে সেমিনার আয়োজনের মাধ্যমে জাতীয়ভাবে পুরস্কৃত করা হবে।

ট্যাগ: উদীচীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না: তথ্যমন্ত্রী

পরবর্তী

সরকারের কথামতো আদালতে আদেশ হয়: গয়েশ্বর

পরবর্তী
গয়েশ্বরের বক্তব্যের ছবি, সরকারের কথামতো আদালত আদেশ দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের কথামতো আদালতে আদেশ হয়: গয়েশ্বর

ব্রাজিলের ফুটবল তারকা নেমার হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের ‘নতুন প্রেমিকা’ তুরিনিকে নিয়ে তোলপাড়

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT