চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলেন হওয়ার স্বপ্ন দেখেন রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২২
বিনোদন
A A

ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় হিরো চরিত্রে অভিনয় করে যাচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর। তবে সম্প্রতি জানিয়েছেন পর্দায় একবারের জন্য হলেও খল চরিত্রে অভিনয় করতে চান তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘শমশেরা’ ছবির প্রচারণা মূলক শো ‘আরকে টেপস’ এর তৃতীয় পর্বে এবিষয়ে কথা বলেন তিনি।

শোতে রণবীর সিনেমার খল অভিনেতাদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বলেন, হিরোকে পর্দায় বড় করে তোলেন একজন ভিলেনই। তিনি আরও জানান, আমার স্বপ্ন আছে ফিল্ম ক্যারিয়ারে একবারের জন্য হলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করার। যেই চরিত্র দেখে বাবা-মা তাদের সন্তানদের বলবেন, ‘ঘুমিয়ে পড়ো, নয়তো রণবীর এসে পড়বে।’

রণবীরের মতে, আমাদের সিনেমার বিকাশের সাথে সাথে ভিলেনের চরিত্রটিও আরও জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠছে। তাইতো এই চরিত্রে অভিনয় করা আগ্রহ তার এতটা প্রকট।

Banglabid

এছাড়াও রণবীর তার প্রিয় অনস্ক্রিন খলনায়কদের তালিকা প্রকাশ করেছেন। যেই তালিকায় রয়েছে, ‘শোলে’-তে গব্বর সিং চরিত্রে আইকনিক আমজাদ খান, ‘মিস্টার ইন্ডিয়া’-তে মোগাম্বো চরিত্রে অমরেশ পুরি, ‘অগ্নিপথ’-এ কাঞ্চা চিনার চরিত্রে সঞ্জয় দত্ত, ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং এবং ‘ডর’-এ শাহরুখ খান সহ আরও অনেকেই।

করণ মালহোত্রা পরিচালিত রণবীরের ‘শমশেরা’ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড তারকারণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT