চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত হয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্ট, কবে শুরু হবে শুটিং?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবিটি। যেটি তৈরী হতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর। গত বছরের বলিউডের সবচেয়ে বেশি উপার্জিত ছবিও ছিল আলিয়া-রণবীরের এই সিনেমা। তাইতো তিন কিস্তি এই ছবির বাকি দুটি কিস্তি আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

কিন্তু কবে আসছে ‘ব্রহ্মাস্ত্র টু’? সেই প্রশ্নেরই এবার উত্তর জানালেন ছবির অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্ট প্রায় প্রস্তুত হয়ে গেছে। ফলে ছবিটির শুটিং আগামী বছরের শেষের দিকে কিংবা ২০২৫ সালের শুরুতে শুরু হবে।

অভিনেতা আরো জানান, ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্টটি মূলত এর প্রথম কিস্তিকে নিয়ে ভক্ত ও দর্শকদের প্রতিক্রিয়া এবং সমালোচনাকে বিবেচনা করে তৈরী করা হয়েছে। যেন দ্বিতীয় কিস্তিতে পুনরায় সেই ভূলগুলো আর না হয়।

গেল সপ্তাহে ছবির নির্মাতা অয়ন মুখার্জী আসন্ন ছবিটির স্ত্রিপ্ট প্রসঙ্গে রণবীরকে বর্ণনা করেছেন বলে তিনি জানান। এরপর তিনি যা দেখেছেন তা দেখে রীতিমত হতবাক অভিনেতা। রণবীর জানান,  ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ এর চেয়ে ১০ গুণ বড় হয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্ট।  ফলে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ও তৃতীয় কিস্তির স্ক্রিপ্ট এক সাথেই তৈরী হয়েছে।

এর আগে অয়ন এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে, ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্ব নিয়ে দর্শকদের যেভাবে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে, এবার সেরকম হোক তা চাইছেন না তিনি। ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’ এবং ‘ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি’র শুটিং একসাথেই শুরু করতে চান তিনি। প্রথম পর্বের চাইতেও আরও বড় পরিসরে তৈরি করা হবে নতুন পর্ব দুটি সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন নির্মাতা।

ধারণা করা হচ্ছে আসন্ন ছবির দুই কিস্তির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে এবং তৃতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের ডিসেম্বরে।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'‘ব্রহ্মাস্ত্র টু’অয়ন মুখার্জীআলিয়া ভাটআলিয়া-রণবীররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT