বিনোদন

টাক মাথায় পরচুলা পরেন রণবীর, দাবি নেটিজেনদের।

রণবীরের পরচুলা পরা ছবি, নেটিজেনদের দাবি অনুযায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটিজেনদের দাবি অনুযায়ী, রণবীরের পরচুলা পরা ছবি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে ব্যস্ত বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে রণবীর কাপুরকে। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে যেখানে কালো পোশাকে দেখা গেছে অভিনেতাকে। তবে পোশাক নয়, নজর কেড়েছে রণবীরের চুল নিয়ে। নেটিজেনরা দাবি করছেন, রণবীর নাকি পরচুলা পরেছেন।

ভিডিওতে বিমানবন্দরে পাপারাজ্জিদের পোজ দিচ্ছিলেন রণবীর। সেই সময় অভিনেতার হেয়ারকাট দেখে একদল নেটিজেনের দাবি, রণবীরের মাথায় টাক পড়ে গেছে বলে পরচুলা পরেছেন অভিনেতা। কেউ লিখেছেন ‘নতুন উইগ’। একজন আবার লিখেছেন, ‘২০২০ এর শেষ থেকেই পরচুলা ব্যবহার করছেন রণবীর।’

তবে এসব কটূক্তির জবাবে রণবীর ভক্তরা লিখেছেন, ‘এটি রণবীরের এলোমেলো চুল।’ আরেক ভক্ত লিখেছেন, ‘কোনো স্টাইলিং করেননি বলে চুল এমন দেখাচ্ছে।’

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। তার বান্ধবী ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। এটি রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


সূত্র: কইমই

বিষয়:আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…