বিনোদন

ভরা মঞ্চে অরিজিতের পা ছুঁলেন রণবীর, ভাইরাল ভিডিও!

অরিজিতের পা ছুঁয়ে রণবীরের ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরা মঞ্চে অরিজিতের পা ছুঁয়ে রণবীরের ভাইরাল ভিডিও, দুই তারকার অনুরাগীদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চণ্ডীগড়ের কনসার্টে ভরা মঞ্চে গিটার হাতে গান গাইছেন গায়ক অরিজিৎ সিং। অগণিত দর্শকের উল্লাসে মুখরিত চারপাশ। এর মাঝেই মঞ্চে পা রাখেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাকে দেখে এগিয়ে যান অরিজিৎ। ঠিক তখনই রণবীর কাছে এসে এ গায়কের পা ছুঁয়ে প্রণাম করতে যান। সঙ্গে সঙ্গে হাঁটু ভেঙে বসে রণবীরের হাত ধরে তাকে বুকে জড়িয়ে নেন অরিজিৎ।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এখন এই ভিডিও। যা দেখে রীতিমত এই দুই তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। শুধু তাই নয়, রণবীরের এই বিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আমাদের জেনারেশনের মধ্যে সেরা দুই সুপারস্টার।’ আরেক ভক্ত লেখেন, ‘রণবীরকে দেখে বাকিদের শেখা উচিত, কীভাবে কণ্ঠশিল্পীদের সম্মান জানাতে হয়’। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

সামনেই মুক্তি পেতে চলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। এদিন এই ছবির ‘সাতরঙা’ গানটি গেয়েছেন অরিজিৎ। যেটি প্রথমবারের মত মঞ্চে অরিজিৎ-এর কণ্ঠে শোনা গেছে। দর্শকদের সঙ্গে সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন রণবীরও।

মূলত আয়োজিত কনসার্টে সিনেমার প্রচারের অংশ হিসেবে হাজির হয়েছিলেন রণবীর। তবে এদিন অরিজিতের কণ্ঠ দেওয়া রণবীরের ক্যারিয়ারের হিট বেশ কিছু গান গেয়ে মঞ্চ মাতান এই গায়ক। যেই তালিকায় রয়েছে  ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘কবীরা’ কিংবা  ‘অ্যা দিল হ্যায় মুশকিল’র ‘চান্না মেরেয়া’ গানটি। এসময় অরিজিতের গানের সঙ্গে সঙ্গে নাচেও তাল মেলান রণবীর।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিষয়:অরিজিৎ সিং গায়ক বলিউড তারকা রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…