বিনোদন

সামাজিক মাধ্যমে ভাইরাল রণবীর-আলিয়ার ‘মেয়ের ছবি’!

রণবীর-আলিয়া ও তাদের মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর-আলিয়া ও তাদের মেয়ের ছবি, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়েকে দেখার জন্য উদগ্রীব ভক্তরা। ছড়িয়েছে বেশ কিছু ভুয়া ছবিও। সম্প্রতি রণলিয়ার এক ভক্ত প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন আলিয়া কন্যার মুখ। সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ছবিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে আলিয়া ও রণবীরের ছবি। দুজনের চেহারা মিলিয়ে অ্যাপে তৈরি করা হয়েছে রণবীর-আলিয়ার মেয়ের সেই ছবি। ছবিটি দেখে নানান রকমের মন্তব্য করছেন ভক্তরা।

সামাজিক মাধ্যমে ভাইরাল রণবীর-আলিয়ার ‘মেয়ের ছবি’!

এক ভক্ত লিখেছেন, ‘আলিয়ার মতো।’ আরেক ভক্তের মতে, ‘অনেকটা কারিনার মতো দেখতে!’

পাপারাজ্জিরা অবশ্য কৌতূহলের বশে নীতু কাপুরকে হাসপাতালের বাইরে প্রশ্ন করেছিলেন যে নবজাতক সন্তান কার মতো দেখতে? উত্তরে নীতু কাপুর জানিয়েছেন, ‘ও এখনো খুব ছোট।’

১৪ এপ্রিল বিয়ে হয় রণবীর কাপুর আর আলিয়া ভাটের। জুন মাসে মা হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী।

বিষয়:আলিয়া ভাট কারিনা কাপুর খান রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…