চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনও বুঝতে পারছি না যে আমরা বিবাহিত,’ বললেন রণবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২২
বিনোদন
A A

পাঁচ বছর প্রেমের পরে ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। সম্প্রতি বিয়ের পরের জীবন নিয়ে কথা বলেছেন রণবীর কাপুর।

ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এ দেয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। আমরা তো ৫ বছর ধরেই একসঙ্গে আছি। আমাদের দুজনের কিছু কমিটমেন্ট ছিল। বিয়ের পরের দিনই কাজে বের হয়ে যেতে হয়েছিল। আলিয়া তার শুটিং-এ গিয়েছে আর আমি গিয়েছি মানালি। ও লন্ডন থেকে ফেরার পরে এবং আমার ছবি ‘শমসেরা’ মুক্তির পরে ভাবছি এক সপ্তাহের ছুটি নেব। আমরা এখনও বুঝতে পারছি না যে আমরা বিবাহিত।’

রণবীরকে জিজ্ঞেস করা হয়, আলিয়ার মতো তারও কি হলিউডে কাজ করার ইচ্ছা আছে কিনা। রণবীর বলেন, ‘হলিউডে কাজ করার কোনো স্বপ্ন আমি দেখি না। আমার স্বপ্ন হলো ব্রহ্মাস্ত্র। আমি মনে করি নিজের সংস্কৃতির অরিজিনাল কন্টেন্ট প্রতিটি দর্শককে ছুঁতে পারে। এছাড়াও আমি অডিশন দিতে ভয় পাই। আলিয়ার মতো স্বপ্ন দেখতে এবং সফল হতে আর কাউকে দেখিনি। আমি যেখানে আছি, খুশি আছি।’

ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর এবং আলিয়া ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়া। ছবিটি ৯ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT