বিনোদন

কেন ৮ সংখ্যাটিকে সৌভাগ্যের প্রতীক মনে করেন রণবীর?

রণবীরের ছবি, তিনি একটি ক্যাজুয়াল পোশাকে দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের একটি ছবি, তিনি ক্যাজুয়াল পোশাক পরা, শান্ত ও মনোযোগী দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রিয় সংখ্যা ৮। জার্সির নম্বর হোক কিংবা গাড়ির নম্বর, সব কিছুতেই এই সংখ্যাটি পছন্দ করেন অভিনেতা। তিনি বিশ্বাস করেন, এই সংখ্যাটি তার জন্য সৌভাগ্যের। কিন্তু কেন?

‘শমশেরা’র প্রচারণায় গিয়ে সম্প্রতি রণবীর কাপুর জানিয়েছেন কেন ‘৮’ সংখ্যাটির প্রতি তিনি এত দুর্বল। রণবীর বলেন, ‘এর সাথে কোনো কুসংস্কার জড়িয়ে নেই। আমার মায়ের জন্মদিন ৮ জুলাই। এই সংখ্যার সাথে আমার সংযোগ আছে। আমার গাড়ির নম্বর, ফুটবলের জার্সির নম্বর। আমার আর মায়ের শরীরে এই সংখ্যাটি ট্যাটু করারও পরিকল্পনা আছে জীবনের কোনো এক সময়ে।’

রণবীর কাপুর বর্তমানে ব্যস্ত আছেন ‘শমশেরা’ ছবির প্রচারণা নিয়ে। আর আলিয়া ব্যস্ত আছেন তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব গোল্ড’-এর শুটিং নিয়ে।

‘শমশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতের রূপে। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি তাকে। এই ছবির খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। ১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর এই ছবির গল্প। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ‘শমশেরা’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। ২০২২ সালের ২২ জুলাই ছবিটি মুক্তি পাবে।

সূত্র: টেলিচক্কর

বিষয়:রণবীর কাপুরশমশেরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…