চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো পাঁচটা বোলার থাকায় ইনিংস ঘোষণার সাহস করেছিলাম: শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ১২, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ইনিংসে বরাবরই বোলারদের দাপট থাকে। অধিকাংশ ম্যাচেই ব্যাটারদের কারণে ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকে। তবে পাকিস্তানের বিপক্ষে মিরপুরের টেস্টে সেই সাহস দেখিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কথায়, ভালো পাঁচটা বোলার থাকার কারণেই ডিক্লেয়ার করার মত সাহস করেছিল বাংলাদেশ।

ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ভালো পাঁচটা বোলার আছে বলেই এই সাহসগুলো নিতে পেরেছি। তবে বোলিং ইউনিটে আরও উন্নতির জায়গা আছে। ধারাবাহিকতা বাড়লে ভবিষ্যতে আরও এরকম সিদ্ধান্ত নিতে পারব। রানার বিষয়ে বলব, উইকেট একটু ড্রাই ছিল এবং বলের কন্ডিশন ভালো ছিল। তাই ও জোরে বল করলে লাইনটা কি হবে তা নিয়ে আলাপ হয়েছে।’

‘এখানে মুশফিক ভাইকেও ক্রেডিট দিতে হবে কারণ উনি রানার সাথে অনেক কনভারসেশন করছিলেন কিভাবে করলে বেটার হয়। মুশফিক ভাইয়ের মতো মানুষ মাঠে থাকলে ওই হেল্পটুকু পাওয়া যায়।’

মিরপুরের উইকেটে শেষ ইনিংসে পেসারদের দাপট নিয়ে শান্ত বলেন, ‘মিরপুরের উইকেট গত কয়েকদিন ধরেই ভালো, ওয়ানডে সিরিজেও পেস আর বাউন্স ছিল। তাই টেস্টে এরকম উইকেটের এক্সপেক্টেশন আমাদের ছিল। পঞ্চম দিনে এসে রানা এবং তাসকিন ভাই উইকেট নিয়েছে এটা খুবই ভালো লেগেছে। সাধারণত মিরপুরে পঞ্চম দিনে স্পিনাররা উইকেট নেয় বা খেলাও যায় না। কিন্তু পেসারদের এই পারফরম্যান্স একটা নতুন এবং পজিটিভ দিক।’

‘রানার বল ওভাবে ভেতরে আসবে এটা আমি আর লিটন স্পেশালি পিছনে দাঁড়িয়ে আলাপ করছিলাম যে আমরা এটা আশা করিনি। এটা একটা পজিটিভ দিক যে ও রিভার্স করাতে শিখছে। তাসকিন, এবাদত বা শরীফুলরা এটা সবসময় করে। রানার শেখাটা ভালো লক্ষণ।’

পেসারদের ব্যাপারে বোর্ডের পদক্ষেপের ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘পেস বোলাররা ভালো করছে এবং দায়িত্ব নিচ্ছে এটা ইতিবাচক দিক। বোর্ডের কাছে বলব আমাদের পেস বোলারদের আরও ভালোভাবে রক্ষণাবেক্ষন করা দরকার। বিশেষ করে যারা শুধু টেস্ট খেলে তাদের আরও সুযোগ এবং গুরুত্ব দেয়া উচিত। সাধারণত ওয়ানডে বা টি-টোয়েন্টি নিয়ে অনেক কথা হয়, কিন্তু টেস্ট ক্রিকেটের পর সবাই ভুলে যায়। এখানে বোর্ড এবং আপনাদের (সাংবাদিকদের) অনেক দায়িত্ব আছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবাদততাসকিনপাকিস্তানবাংলাদেশরানালিড স্পোর্টসশরিফুলশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT