চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক’দিন আগেও প্রভাস-মহেশদের চিনত না মুম্বাইবাসী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

ইন্ডাস্ট্রি হিসেবে ছোট হলেও বলিউডকে বর্তমানে টেক্কা দিচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তামিল, মালায়ালাম, তেলেগু, কন্নড় ছবিগুলো গড়ছে একের পর এক রেকর্ড।

গেল কয়েক বছর থেকে সেই রেকর্ড যেন বেড়েই চলছে। তবে সেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও দক্ষিণী তারকাদের একসময় চিনতেনই না অনেকেই। যে প্রসঙ্গ টেনেই সম্প্রতি মুখ খুলেছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা রানা দাজ্ঞুবতি।

রানা জানান, বেশ কয়েক বছর আগে রানার এক বন্ধু মুম্বাই থেকে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যেই ব্যক্তি নাকি দক্ষিণী সুপারস্টার প্রভাসের নাম কখনো শোনেইনি!

রানার কথায়, সেসময় ‘বাহুবলী’র কাজে অনেক বছর বাইরে ছিলাম। তখন সেই বন্ধুর সঙ্গে দেখা। নিজের ছবির কথা (বাহুবলী) বলতেই সে জিজ্ঞেস করে, প্রধান চরিত্রে কে আছে? আমি তখন প্রভাসের নাম বলি। তাতে সে বলে ওঠে, “কে প্রভাস?” এবার কী বলি তাকে? কী করে বোঝাই! কতগুলো সিনেমার নাম বললাম প্রভাসের। কিন্তু কোনটাই সে নাকি দেখেনি।”

এরপর রানা জানান, সেই বন্ধু আরও অবাক করেন তাকে। অভিনেতা বলেন, “একমাত্র তেলুগু অভিনেতা হিসেবে সে নাকি শুধুমাত্র মহেশ বাবুর নাম জানত। তাও আবার বলিউড অভিনেত্রী নম্রতা শিরোদকরের স্বামী হন সেই সূত্রে। আমি তো তাজ্জব! মহেশকে কেউ এভাবে চেনে শুনে। আমি সেই বন্ধুকে বলেছিলাম, ৪ থেকে ৫ বছর অপেক্ষা করো, আমাদের সৈন্যরা তত দিনে ময়দানে চলে আসবে।”

এখন সেই দিন বদলেছে। দক্ষিণের ছবি এখন শুধু ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও নিজেকে মেলে ধরতে পেরেছে। যার অন্যতম উদাহরণ এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিটি।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রভাসমহেশ বাবুরানা দাজ্ঞুবতি
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT