বাংলাদেশ

রাজধানীর রামপুরায় ভবনে আগুন, ১ জনের মৃত্যু

রামপুরায় ভবনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লাল আলো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় ভবনে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের লাল আলো দেখা যাচ্ছে, একজনের মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রামপুরায় ৫ তলা ভবনের ছাদের কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, ঢাকার রামপুরার উলন রোড এলাকায় একটি ৫ তলা ভবনের ছাদে চিলেকোঠার পাশে নির্মিত একটি কক্ষে আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা  গেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই জামালী বিপু। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

সিগারেট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

বিষয়:ফায়ার সার্ভিস ভবনে আগুন রামপুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…