আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত রামাফোসা

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা হাসিমুখে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার খুশিতে মুখর।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় মেয়াদে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে জোট সরকার গঠন করতে হয়েছে।

আজ (১৫ জুন) শনিবার বিবিসি জানিয়েছে, রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বিরোধী দলগুলোর সাথে জোট চুক্তি করে সাউথ আফ্রিকার পার্লামেন্টে সিরিল রামাফোসা দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সাউথ আফ্রিকার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি রাষ্ট্রপ্রধান হন। গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন হয়। এতে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন দল এএনসি। নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায় এএনসি।

ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-ডিএ পায় ২২ শতাংশ ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গঠন করার আহ্বান জানান রামাফোসা।

২০১৭ সালে রামাফোসা এএনসির প্রেসিডেন্ট হন, পরের বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হন তিনি।

এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামাফোসা।

বিষয়:রামাফোসা সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…