চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল রোজা শুরুর এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও রমজান আসতে এক মাসেরও কম সময় বাকি। প্রাথমিকভাবে জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী, সংযম ও পবিত্রতার মাস রমজান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে বলে আশা করা হচ্ছে, যদিও এর আনুষ্ঠানিক শুরু চাঁদ দেখার উপর নির্ভরশীল।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে ২০২৬ সালের রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটির সম্ভাব্য তালিকা উল্লেখ করা হয়েছে। যার মাধ্যমে রমজান শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা যায়।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) হিজরি থেকে গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুসারে, ২০২৬ সালের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম রোজা ১৮ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সরকারিভাবে চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল। যদি ১৮ ফেব্রুয়ারিতে আরব আমিরাতে রমজান শুরু হয়, সেক্ষেত্রে বাংলাদেশে রমজান শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি।

Banglabid

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে সংযম, ইবাদত এবং দানশীলতার মাধ্যমে এই মাসটি পালন করা হয়। হিজরির সমস্ত মাসের মতো চাঁদ দেখার মধ্য দিয়েই এই মাসটি শুরু হয়।

ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা কদরের রাত রমজানের শেষ ১০ দিনে আছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটির দিন এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্যালেন্ডার অনুসারে, লাইলাতুল কদর ১৭ মার্চ মঙ্গলবার রাতে পড়বে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে লাইলাতুল কদর হবে ১৮ মার্চ রাতে।

মুসলিমরা এই রাতকে ইবাদত এবং ক্ষমা প্রার্থনার সময় বলে মনে করেন, কারণ এই রাতকে কুরআন নাজিলের রাত হিসেবে পালন করা হয়।

Reneta

আইএসিএডির ২০২৬ সালের ক্যালেন্ডার অনুসারে, ২০২৬ সালের ১৯ মার্চ বৃহস্পতিবার রমজান মাস শেষ হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য ইসলামী মাসের মতো চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে।

রমজানের শেষে ঈদুল ফিতর শুরু হয়, যা রোজা সমাপ্তির উদযাপনের উৎসব। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর হবে বলে আশা করা হচ্ছে। সেই হিসেবে বাংলাদেশে ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২১ মার্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজান এবং ঈদুল ফিতরসংযুক্ত আরব আমিরাতসরকারি ছুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT