চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালি পায়ে এয়ারপোর্টে রাম চরণ, কোথায় চললেন অভিনেতা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

মুক্তির প্রায় এক বছর হয়ে যাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিটির, তবুও যেন কাটছে না সাফল্যের রেশ। গোল্ডেন গ্লোব জেতার পর এবার ‘আরআরআর’ এর দৌড় অস্কারের দিকে। যার আগেই মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আমেরিকায় রওনা দিলেন ছবির অভিনেতা রাম চরণ।

এদিন সকালে হায়দরাবাদ এয়ারপোর্টে লেন্সবন্দি হন এই অভিনেতা। কালো রঙা সাবেকি পোশাকে এয়ারপোর্টে ধরা দেন তিনি। এয়ারপোর্টে বিলাসবহুল গাড়ি থেকে নেমে সোজা গেটের দিকে হাঁটা দেন তিনি। অভিনেতার পায়ে ছিল না কোন জুতা। একদম খালি পায়েই হাঁটতে দেখা গেল রাম চরণকে।

তবে এবারই প্রথম নয়,  এর আগেও অভিনেতাকে খালি পায়ে হাঁটতে দেখা গিয়েছে। ‘আরআরআর’ ছবির প্রচারে বহুবার রাম চরণকে খালি পায়ে দেখা গিয়েছে। এর আগে মুম্বাই এয়ারপোর্টেও খালি পায়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি, সেই সময়ও তার পরনে ছিল কালো পোশাক।

Banglabid

মূলত প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রাম চরণ। কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। এই সময় সকলকে কালো পোশাক পরতে হয়, নিরামিষ খেতে হয় এবং খালি পায়ে হাঁটতে হয়। ব্রত চলাকালীন বিছানা নয়, মাটিতে ঘুমোতে হয়! এমনকী চুল-দাড়ি পর্যন্ত কাটা যায় না। এই কঠোর ব্রত প্রতিবারই পালন করেন রাম চরণ।

এদিকে রাম চরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধন্য ধন্য করছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘হিন্দুধর্মের প্রকৃত প্রতিনিধি রামচরণ’। আবার কেউবা বলছেন, ‘অন্যের ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিয়ে বিশ্বমঞ্চে নিজের ধর্মের প্রতিনিধিত্ব কীভাবে করতে হয় তা রাম চরণকে দেখে শেখা উচিত সবার’।

গোল্ডেন গ্লোবসের আসরে ‘নাটু নাটু’ গানের জন্য সেরা অরিজিনাল গানের পুরস্কার উঠেছিল টিম ‘আরআরআর’ এর হাতে। অস্কারের আসরেও এই ক্যাটাগড়িতে লড়বে ‘নাটু নাটু’। গোল্ডেন গ্লোবস আর ক্রিটিকস চয়েস পুরস্কার জয়ের পর এই বিভাগে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে রাজামৌলির ছবির গান। এই গান ঘিরে দীর্ঘ ১৪ বছর পর আবার অস্কার জয়ের স্বপ্ন দেখছে গোটা ভারত। স্বপ্ন সত্যি হবে কিনা, সেই জবাব মিলবে আগামী ১৩ মার্চ ভোরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারআরআরআরএস এস রাজামৌলিরাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT