চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু নির্বাচন: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল শুরু প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এরই মধ্যে ছাত্রসংগঠন ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া অন্য কোনো সংগঠন পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬ জন।

ঘোষিত প্যানেলগুলো হলো, ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪, আধিপত্যবিরোধী ঐক্য, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, সচেতন শিক্ষার্থী পরিষদ এবং স্বতন্ত্র শিক্ষার্থী জোট।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আলোচনায় রয়েছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে অন্তত ছয়টি প্যানেলের মধ্যে।

Reneta

ছাত্রশিবির–সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন সংগঠনটির বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান (জাহিদ), জিএস পদে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে রয়েছেন সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন ও এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলে ভিপি প্রার্থী মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার ও এজিএস পদে রয়েছেন আকিল বিন তালেব।

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ থেকে ভিপি পদে লড়ছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, জিএস পদে ছাত্র ইউনিয়নের একাংশের কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ এবং এজিএস পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।

‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলে ভিপি পদে লড়ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। জিএস পদে আফরিন জাহান এবং এজিএস পদে আল শাহরিয়ার শুভ।

‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সমন্বয়ক তাসিন খান। তিনিই রাকসুর ইতিহাসে প্রথম নারী যিনি একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। একই প্যানেল থেকে জিএস পদে রয়েছেন রাজন আল আহমেদ এবং এজিএস পদে মাহাইর ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজকের মধ্যেই মনোনয়ন প্রত্যাহার সম্পন্ন হবে। আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, রাকসু নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ ১৪ সেপ্টেম্বর, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ভোট গণনা ও ফলাফল একই দিন সন্ধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রচারণামনোনয়ন প্রত্যাহাররাকসু নির্বাচনরাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ৪, থানায় জিডি

জুন ২৮, ২০২৬

অপরাজিত থেকেও বিশ্বকাপে ইরানের বিদায় যেন ‘বিতর্কের গল্প’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT