চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

পাইরেসি শঙ্কা কাটিয়ে শুক্রবার থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘বরবাদ’ খ্যাত নির্মাতার ‘রাক্ষস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’ এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছ থেকে। সিনেমাটি নির্মাণ করেছেন ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়।

এবার তিনি বাজি ধরেছেন তারকা নায়ক সিয়াম আহমেদ-কে নিয়ে। ঈদের প্রথম সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সে সময় পাইরেসির শঙ্কার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়েছিল।

তবে ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন ঘোষণা দিয়েছে, ৩ এপ্রিল (শুক্রবার) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। ইতোমধ্যে বিভাগীয় ও জেলা শহরের একাধিক বড় হলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে প্রায় ২০–৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে।

Banglabid

প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও বেশ কিছু হলে চলবে ‘রাক্ষস’।

সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, দর্শকদের অনেক অনুরোধ ছিল—কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। তাদের জন্য সুখবর, এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করা যাবে। প্রথম ধাপে ২০–৩০টি হলে দিচ্ছি, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। অ্যাকশন-রোমান্স মিশ্রিত গল্পের এই সিনেমাকে চলতি ঈদের সেরা কমার্শিয়াল ছবি হিসেবে আখ্যা দিয়েছেন হিমেল আশরাফ ও আদনান আল রাজীবসহ অনেকে। এমনকি শাকিব খান নির্মাতা হৃদয়কে এই সময়ের অন্যতম সেরা পরিচালক বলেও উল্লেখ করেছেন।

Reneta

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী রাজমেহেদি হাসান হৃদয়রাক্ষসলিড বিনোদনসিয়াম আহমেদসোহেল মণ্ডল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT