বাংলাদেশ

রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে পুনর্বহাল

রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের অফিসিয়াল পোর্ট্রেট ছবি, যেখানে তিনি সাদা শার্ট ও লাল টাই পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পুনর্বহাল করেছে সরকার।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বরের জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।

রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে পুনর্বহাল

 

এবং গত ৪ এপ্রিল তারিখে জারিকৃত নিয়োগের আদেশ বহাল রাখা হলো। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

 

 

 

বিষয়:চেয়ারম্যান রাজউক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…