বিনোদন

ব্যায়ামের সময় ‘হার্ট অ্যাটাক’, আইসিইউতে ভর্তি রাজু শ্রীবাস্তব

আনন্দিত গায়ক রাজু শ্রীবাস্তব হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় গায়ক রাজু শ্রীবাস্তব হাসিমুখে পোজ দিয়ে থাকছেন, যা তার জনপ্রিয়তা ও স্বাভাবিকতা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতের স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। তাকে দিল্লির এইমস হাসপাতালে নেয়া হয়েছে।

জানা যায়, রাজু শ্রীবাস্তব হোটেলের জিমে ব্যায়াম করছিলেন। ট্রেডমিলে ব্যায়াম করার সময় বুকে ব্যাথা পেয়ে তিনি নীচে পড়ে যান। এর পর রাজু শ্রীবাস্তবকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তার জিম প্রশিক্ষক।

চিকিৎসকের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘আজ তক’-কে রাজু শ্রীবাস্তবের ভাই জানিয়েছেন, রাজুর হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

রাজু শ্রীবাস্তবকে কমেডির রাজা বলা হয়। তিনি অনেক চলচ্চিত্র এবং টিভি শোতে কাজ করেছেন। তিনি উত্তরপ্রদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যানও।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে সবার নজরে আসেন রাজু শ্রীবাস্তব। এরপর তিনি কপিল শর্মার সঙ্গে ‘কমেডি নাইটস’-এ যাক করেছেন। এছাড়াও ‘বিগ বস, ‘নাচ বালিয়ে’-তেও দেখা গেছে তাকে।

বিষয়:অভিনেতা কমেডিয়ান বলিউড রাজু রাজু শ্রীবাস্তব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…