বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে প্রশাসন ভবনে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।
শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে পোষ্যকোটা বাতিলের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে তালা ঝুলিয়ে রাত পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পোষ্য কোটা বাতিল ঘোষনা করায় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় তাদের অনুভূতি।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমঝোতা বৈঠকের পর পোষ্য কোটা বাতিলের ঘোষনা দেন ভিসি।








