রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে ‘শিক্ষক লাঞ্ছনার’ অভিযোগ তুলে তৃতীয় দিনের মতো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো এ শাটডাউন চলছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন, প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান সহ শিক্ষক ও কর্মকর্তাদের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ডাকা এ কর্মসূচি চলাকালে ক্লাস পরীক্ষা এবং অফিসসমূহ বন্ধ রয়েছে। প্রশাসন ভবনের পশ্চিমে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
শিক্ষক ও কর্মকর্তারা জানান, শিক্ষকদের ওপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে নির্বাচনের পূর্বে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় গতকাল রাতে রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।







