চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিক নাটকীয়তার পর সিলেটকে হারিয়ে চট্টগ্রামে শুরু রাজশাহীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে এসে অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহী। ম্যাচ না খেলার হুমকিও দেয়া হয়েছিল। বিসিবি সভাপতির হস্তক্ষেপে সমাধানের পথ পায় বিষয়টি। বৃহস্পতিবার রাজশাহী অনুশলীন করলেও পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয় সন্ধ্যার পর পর্যন্ত। ২৫ শতাংশ প্রাপ্তি বুঝে পেয়ে শুক্রবার মাঠে নেমেছে দলটি। নাটকীয়তা শেষে মাঠে নেমে জয়েও ফিরল এনামুল হক বিজয়ের দল।

সিলেটপর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ড ১৪৯ রানে হেরেছিল রাজশাহী। চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে তারা। আসরে রাজশাহীর ৭ ম্যাচে তৃতীয় জয়। সিলেট ৭ ম্যাচে পঞ্চম হার দেখল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে রাজশাহী। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রান করে বিজয়ের দল। জবাবে ১৭.৩ ওভারে ১১৯ রানে থামে সিলেটের ইনিংস।

Banglabid

আগে ব্যাটে নামা রাজশাহীর হয়ে ভালো করেন রায়ার্ন বুর্ল ও বিজয়। এক চার ও চার ছক্কায় ২৭ বলে ৪১ রান করেন রায়ান। তিন চার ও দুই ছক্কায় ২২ বলে ৩২ রান করেন বিজয়। জিসান আলম ১৮ বলে ২০ রান, মোহাম্মদ হারিস ১৪ বলে ১৯ রান, ইয়াসির আলি রাব্বি ১০ বলে ১৯ রান এবং আকবর আলী ১৫ বলে ১৪ রান করেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে ১২ রান করেন।

সিলেটের হয়ে রুয়েল মিয়া ৩ উইকেট নেন। নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাটারদের ব্যর্থতা দেখেছে সিলেট। কেবল তিন ব্যাটার দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। জাকির হাসান চারটি চার ও দুই ছক্কায় ২৮ বলে ৩৯ রান করেন। তিন ছক্কায় ২০ বলে ৩১ রান করেন জাকের আলী অনিক। জর্জ মুন্সে ২২ বলে ২০ রান করেন।

Reneta

রাজশাহী বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও আফতাব আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামজাকেরতাসকিনবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT