চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে হারিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়ে রাখল রাজশাহী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বিতর্কিত দুর্বার রাজশাহী। বাইরের বিতর্ক আবার খুব একটা প্রভাব ফেলছে না রাজশাহীর মাঠের খেলায়। বিতর্কের তুঙ্গে থেকে টানা দুই ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে দলটি। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল। টানা তিন জয়ে প্লে-অফের পথে এগিয়ে থাকল তারা।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১৭ রানে থামে তাদের ইনিংস। জবাবে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী।

আসরে ১২ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রাজশাহী। প্লে-অফের দৌড়ে এগিয়ে গেলেও তাদের লড়াই খুলনা ও চিটাগং কিংসের সাথে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে চিটাগং। বন্দরনগরীর দলটি আর অন্তত একটি ম্যাচ জিতলেও ভাগ্য বদলে যেতে পারে রাজশাহীর। সেক্ষেত্রেও প্লে-অফ থেকে ছিটকে যাবে না দলটি। তবে খুলনার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে এখনও টিকে আছে খুলনা। তাদের বাকি দুটি ম্যাচ রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। একটি ম্যাচে হারলেই প্লে-অফ নিশ্চিত হবে রাজশাহীর। অন্যথায় রানরেটের সমীকরণের মুখোমুখি হতে হবে দলটিকে।

মিরপুরে সিলেটকে শুরু থেকেই চেপে ধরেন রাজশাহী বোলাররা। ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ দেননি তারা। সিলেটের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন আহসান বাট্টি। জাকির হাসান ২৫ বলে ২৪ রান এবং সুমন খান ১১ বলে ২০ রান করেন।

রাজশাহীর হয়ে এসএম মেহেরাব ৪ ওভারে ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আফতাব আলম।

জবাবে নেমে শুরুতে চাপে পড়ে রাজশাহী। ২২ রানে ৪ উইকেট হারায় দলটি। আকবর আলি ও রায়ান বুর্ল হাল ধরেন। দলীয় ৯৭ রানে আকবর ফিরে যান। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৪৩ রান করে। পরে এসএম মেহেরাবকে নিয়ে রাজশাহীর জয় নিশ্চিত করেন রায়ান। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪৮ রান করেন জিম্বাবুয়ে ব্যাটার। মেহেরাব অপরাজিত থাকেন ৫ রানে।

Reneta

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও জন-রুস জাগেসার। আহসান বাট্টি নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT