রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দিক নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চার লেনের রাস্তা, প্রশস্ত সড়ক, দৃষ্টিনন্দন ফুটপাত সহ সর্বক্ষেত্রে উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে এবং কিছু জায়গায় রাস্তা ও ফুটপাত উন্নয়নের কাজ চলছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় প্রশস্ত করে দৃষ্টিনন্দন করা হয়েছে।






